ভারতের বাজারে কসমেটিকস প্রোডাক্টের (Vegan Brands) ভালো চাহিদা রয়েছে। আর সেই কারণে এই ব্যবসা কিন্তু ভালোই লাভজনক। কিন্তু ঘটনা হল, বর্তমানে মানুষের অভ্যাস বদলাচ্ছে। এখন গ্রাহক বা ক্রেতাদের একটা বড় অংশ, সাধারণ কসমেটিকস আর ব্যবহার করতে চাইছে না। বরং, তারা পছন্দ করছেন ভেগান কসমেটিকস। এখন আপনি হয়তো ভাবছেন, ভেগান খাবার হয়। সেখানে কসমেটিকস! Vegan Snacks: জিভে জল আনা ভেগান স্ন্যাকসের রেসিপি
আজ্ঞে হ্যাঁ। বিউটি প্রোডাক্টও ভেগান হয়। বাজারের চাহিদার কথা মাথায় রেখে এই দেশের কিছু সংস্থা (Vegan Brands) দিনের পর দিন ভেগান প্রোডাক্ট তৈরি করছে। এই প্রোডাক্টগুলো সম্পূর্ণভাবে ক্রুয়েল্টি ফ্রি অর্থাৎ কোনো প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কোনোরকমভাবে প্রাণীকে আঘাত করা বা কোনো প্রাণীর সরাসরি যোগ রয়েছে এমন কোনো উপাদান নেওয়া হয় না।
দেশের ১০ সংস্থা তৈরি করে Vegan প্রোডাক্ট (Top 10 Vegan Brands)
প্লাম গুডনেস (Plum Goodness):
ভারতে প্রথম ভেগান স্কিন কেয়ারের যাত্রা শুরু হয়, প্লাম গুডনেসের হাত ধরেই। এই সংস্থা প্রথম দাবি করে, তারাই প্রথম ১০০ শতাংশ ভেগান বিউটি প্রোডাক্ট ভারতে নিয়ে আসে। সংস্থাটি স্কিন কেয়ার থেকে শুরু করে রূপচর্চার সামগ্রী ও শুগন্ধি ভারতীয় বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন করে। সংস্থার গ্রিন টি রেঞ্জটি সাংঘাতিক জনপ্রিয়। এতে গ্রিন টি নির্যাস, গ্লাইকোলিক অ্যাসিড এবং হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান থাকে, যা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, ব্রণ কমায়, ছিদ্র (pores) পরিষ্কার রাখে এবং ত্বককে হাইড্রেটেড রাখে।
কিরো ক্লিন বিউটি (Kiro Clean Beauty):
ভেগান বিউটি প্রোডাক্ট উৎপাদনে যেহেতু কোনোরকম কেমিক্যাল সেই অর্থে ব্যবহার করা হয় না। পাশাপাশি, কোনো প্রাণীর উপর এর পরীক্ষা-নিরিক্ষা করা চলে না, সেই কারণে যেকোনো পণ্য তৈরি করতে খরচও বেশি হয়। এখন ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে, এই বাজার ধরতে গেলে সব থেকে যেটা বেশি জরুরী তা হল, প্রোডাক্টের দাম। এখন দাম যদি হাতের নাগালে থাকে, তাহলে ভারতের মতো বাজার কিন্তু সারা পৃথিবীতে কমই আছে। আর এই সব দিক বিবেচনা করেই নিজেদের প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে কিরো ক্লিন বিউটি। এই সংস্থার ম্যাট লিকুইড লিপস্টিক দীর্ঘস্থায়ী। ফলে এটি বেশ জনপ্রিয়। জোজোবা এবং রোজ হিপ অয়েলের নির্যাস থেকে এই লিপস্টিক তৈরি করা হয়। ফলে এটি কোনোভাবেই ত্বকের কোনো ক্ষতি করে না।
এম ক্যাফেন (mCaffeine):
এম ক্যাফেন ভারতের প্রথম ক্যাফিন যুক্ত প্রডাক্ট নির্মানকারি সংস্থা। ১০০% ভেগান এবং পেটা সার্টিফাইড। এই সংস্থার তৈরি কফি স্ক্রাবটি বেশ জনপ্রিয়। পাশাপাশি সংস্থা চুলের গ্রোথ ভালো রাখার জন্য বেশকিছু প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে যেগুলোর কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া একেবারে নেই বললেই চলে। সেই কারণে এম ক্যাফেন ভারতের ভেগান বিউটি প্রোডাক্টের বাজারের একটা বড় অংশ নিজেদের দখলে রাখতে পেরেছে।

ডিসগাইজ কসমেটিকস (Disguise Cosmetics)
যারা একটু উচ্চমানের বিউটি প্রোডাক্ট পছন্দ করেন, তাঁদের জন্য এই ব্রান্ড অত্যন্ত ভালো। ডিসগাইজ কসমেটিকস (Disguise Cosmetics) ২০১৮ সালে মুম্বাইয়ে ল’রিয়েল (L’Oreal)-এর তিন প্রাক্তন বিজ্ঞানী ও গবেষক—শিভাঙ্গি শাহ, ডেজিরে পেরেরা এবং লক্ষ্য মহিন্দ্রু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্র্যান্ডটি ভেগান (প্রাণিজ উপাদানমুক্ত), ক্রুয়েলটি-ফ্রি (প্রাণীর ওপর পরীক্ষামুক্ত) এবং পেটা (PETA) অনুমোদিত মেকআপ সরবরাহ করে। তারা বিশেষ করে ভারতীয়দের গায়ের রঙের উপযোগী লিপস্টিক, আইলাইনার এবং আইশ্যাডোর মতো পণ্য তৈরির ওপর গুরুত্ব দেয়।
ডটার আর্থ (Daughter Earth)
মডার্ন বায়ো কেমিস্ট্রির আয়ুর্বেদিক অ্যালকেমির সংমিশ্রণে সৃষ্ট এই ব্র্যান্ড টি তাদের উন্নত উদ্ভিদ ভিত্তিক ফর্মুলেশনের জন্য পরিচিত। তাদের ভিটামিন সি সমৃদ্ধ লিপ ও চিক টিন্ট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সিরাম ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
ইবা কসমেটিকস (Iba Cosmetics)
ভারতের প্রথম ভেগান ব্র্যান্ড হিসেবে অনন্য অবস্থান রয়েছে ইবা কসমেটিকসের। তারা সব ধরনের প্রাণীভিত্তিক উপাদান এবং অ্যালকোহলহীন পণ্য উৎপাদন করে থাকে। নৈতিক ও ধর্মীয় মানসম্পন্ন মেকআপ সন্ধানীদের পছন্দের তালিকায় রয়েছে এই ব্র্যান্ডটি।
আসা বিউটি (Asa Beauty)
যে সকল ক্রেতারা ক্লিন লাক্সারির সন্ধানে থাকেন তাদের জন্য আশা বিউটি রিফিলযোগ্য মেকাপ উতপাদন করে থাকে। বর্তমানে এই ব্যান্ডটি পরিবেশবান্ধব ভেগান জগতে শীর্ষ তালিকায় রয়েছে। তাদের অ্যালুমিনিয়ামহীন প্যাকেজিং প্রশংসনীয়।
এফ এ ই বিউটি (FAE Beauty)
এফএ ই বিউটি “আনফিল্টারড” (unfiltered) বা কৃত্রিমতাহীন সৌন্দর্যের ধারণার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তারা মাল্টিটাস্কিং বা বহুমুখী ব্যবহারের উপযোগী পণ্যের ওপর গুরুত্ব দেয়—যেমন তাদের “বিল্ড ইট!” (Build it!) ব্রো জেল এবং “গ্লজ” (Glaws) গ্লস। এই পণ্যগুলো বিশেষভাবে ভারতের উষ্ণ আবহাওয়া এবং ত্বকের আসল গঠন বা টেক্সচারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

অ্যাকোয়ালজিকা (Aqualogica)
এই নতুন ব্র্যান্ড টি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই বিশেষ পরিচিতি লাভ করেছে। ত্বকের আদ্রতা বজায় রাখতে তাদের স্কিন কেয়ার প্রোডাক্ট বিশেষভাবে নির্মিত। এই ব্র্যান্ডের প্রোডাক্ট তালিকায় থাকা সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার ১০০% ভেগান এবং ভারতীয় আবহাওয়ার উপযোগী। “ইউনিক ওয়াটারলক টেকনোলজি” ব্যবহার করে তারা অনন্য সব প্রডাক্ট মানুষের জন্য বাজারে নিয়ে আসতে সক্ষম।
লাভ চাইল্ড বাই মাসাবা (LoveChild by Masaba)
বিখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্তা ২০২২ সালে তার এই ব্রান্ড টি প্রতিষ্ঠা করেন। ১০০ শতাংশ ভেগান এবং ক্রুয়েলটি ফ্রি এই ব্রান্ড টি তাদের উজ্জ্বল এবং অর্থপূর্ণ প্যাকেজিং দ্বারা বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করতে সক্ষম। তাদের ”নাজার না লাগে কাজল” ও বিবি ক্রিমের মতো পণ্যগুলি বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে।