ART-038
Vegan Cafes Kolkata: কলকাতা Becomes ভেগান, রইল ক্যাফের হদিশ - TBS HerbTrove

Vegan Cafes Kolkata: কলকাতা Becomes ভেগান, রইল ক্যাফের হদিশ

মাছে-ভাতে বাঙালির শহর, কলকাতা এখন Peta India-র তালিকায় এখন অন্যতম সেরা। কি শুনে অবাক হলেন নিশ্চয়ই ? আসলে মাছ-ভাতের পাশাপাশি বাঙালি, বহু যুগ ধরেই এমন কিছু খাবার তালিকায় রেখেছে, যেগুলো সম্পূর্ণভাবে ভেগান। আলু পোস্ত। বেগুন পোড়া। বিভিন্ন ধরনের ডাল। এগুলো সম্পূর্ণভাবে নিরামিষ। এছাড়াও বর্তমানে, একটা বড় অংশের বাঙালিও এখন পুরোপুরি মাছ-মাংস এমনকি ডিম খাওয়াও ছেড়ে দিয়েছে। এসব কথা মাথায় রেখেই, শহর কলকাতার অলিতে-গলিতে নতুন নতুন রেস্তোরাঁ তৈরি হয়েছে, যেগুলো পুরোপুরি ভেগান (Vegan Cafes Kolkata)। Immunity Boost: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান বেরি আর টক দইতে

এই প্রতিবেদনে আপনাদের সেই সকল রেস্তোরাঁ বা ক্যাফের সম্পর্কে খোঁজ দেওয়া হবে। যেগুলো শুধু ভেগান নয়, স্বাদে-গুণেও দুর্দান্ত। আর শুনলে অবাক হবেন, এই সকল রেস্তোরাঁ বা ক্যাফের বড় গুণ, এগুলো ভীষণভাবে পকেট ফ্রেন্ডলি।

The Flamming Bowl – Vegan Cafes Kolkata

কলকাতার অন্যতম জনপ্রিয় এই রেস্তোরাঁ। এদের মাশরুম গালোটি কাবাব এতটাই নরম এবং সুস্বাদু একবার এর স্বাদ যে পেয়েছে সে আর কখনোই ভুলতে পারেনি। দক্ষিণ কলকাতার ভবানীপুরে এই রেস্তোরাঁটি ভেগান এবং জৈন খাবারের জন্য অত্যন্ত ভালো ঠিকানা। দুজন ব্যক্তির ডিনারের জন্য খরচ মাত্র ১২০০-১৫০০ টাকা। তবে শুধু খাবারই নয়। রেস্তোরাঁর ভেতরের আলো-আঁধারি পরিবেশ এবং অবশ্যই মানানসই রঙিন দেওয়াল এক অনবদ্য সিচুয়েশন ক্রিয়েট করে। তাই, যদি মনের মানুষকে নিয়ে এই বসন্তের মরশুমে কখনো একান্তে ডিনারের কোনো পরিকল্পনা করেন, তাহলে এটি আপনার জন্য অন্যতম সেরা ঠিকানা হতে পারে।

Vegan Cafes Kolkata. @TBS HerbTrove

Burma Burma

কলকাতার প্রাণকেন্দ্র, পার্কস্ট্রিটের এই রেস্তোরাঁ খুব বেশি পুরোনো নয়। ২০২০ সালে, ছেলেবেলার দুই বন্ধু অঙ্কিত গুপ্তা এবং চিরাগ চাজের মিলে শুরু করেন এই রেস্তরাঁ। এটি সম্পূর্ণভাবে ভেগান না হলেও, এখানে ভেগানদের জন্য আলাদা আলাদা খাবারের অপশন রয়েছে। সবথেকে ভালো বিষয় হলো, খাবারের মেনুতে সমস্ত খাবারের পাশেই কোনগুলো সম্পূর্ণভাবে ভেগান সেটার স্পষ্ট উল্লেখ থাকে। এছাড়াও এখানকার কর্মীরা, ভীষণভাবে পারদর্শী হওয়ায়, কোনো গ্রাহকের খাবার অর্ডার দেওয়ার সময় কোনরকম সমস্যা হয় না।

এদের এখানে সবথেকে জনপ্রিয় খাবার হল, Mandalay Laphet Thoke এবং Khowsuye । তবে অবশ্যই অর্ডার দেওয়ার সময় ভেগান অপশনটি অবশ্যই উল্লেখ করবেন। অত্যন্ত মার্জিত ও আভিজাত্যপূর্ণ ইন্টেরিয়র ঘণ্টার পর ঘণ্টা সময় যে কখন দু’কাপ চা পছন্দের ব্যক্তির সঙ্গে খেতে খেতে কেটে যাবে, বুঝতেও পারবেন না। ভ্যালেন্টাইনের মরশুমে এমন ক্যাফের কিই বা বিকল্প হতে পারে

Vegan Cafes Kolkata. @TBS HerbTrove

The Daily Cafe – Vegan Cafes Kolkata

দেশপ্রিয় পার্কের খুব কাছেই, এই ক্যাফে একদম GenZ- দের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এদের প্রত্যেকটি খাবার ভীষণভাবে স্বাস্থ্যকর এবং ভেজিটেরিয়ান। তবে কিছুক্ষেত্রে দই বা দুধ ব্যবহার করা হয়। ফলে ভেগাদের ক্ষেত্রে অর্ডার দেওয়ার সময় সেটি মাথায় রেখে সেখানকার কর্মীদের একটু আগে থেকে বলে দিলে সেইমতো তারা আপনার খাবার তৈরি করে দেবে।

Vegan Cafes Kolkata. @TBS HerbTrove

ভেগান স্মুদি বোল, অ্যাভোকাডো টোস্ট এবং ভেগান ডেজার্ট এই যেমন, ভেগান আইসক্রিম বা কেক অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে এই ক্যাফের ভেগান আইসক্রিম অত্যন্ত সুস্বাদু। এখানে মিষ্টির বদলে গুড় ব্যবহার করা হয়। ফলে, স্বাস্থ্যের বিষয়টিও এরা বেশ নজর রেখেছে

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top