ART-058
Power Morning: গ্ল্যামার দুনিয়ার পাওয়ার মর্নিং! 8 নিয়ম মানলে হবে জীবনে ম্যাজিক - TBS HerbTrove

Power Morning: গ্ল্যামার দুনিয়ার পাওয়ার মর্নিং! 8 নিয়ম মানলে হবে জীবনে ম্যাজিক

একজন অভিনেত্রী সারাদিন ভেতর থেকে কতটা স্ট্রং থাকবে তা নির্ভর করে তাঁর পাওয়ার মর্নিংয়ের (Power Morning) উপর। নিজের সোশ্যাল মিডিয়াতে এমনটাই বললেন, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা প্রভু। ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। তিনি বলেন, দিনভর চনমনে থাকার জন্য প্রচুর শক্তি প্রয়োজন হয়। সেই শক্তি সকালে ঘুম থেকে ওঠার পর দিনের শুরুটা কিভাবে হচ্ছে তার উপর নির্ভর করে। যার নাম তিনি দিয়েছেন পাওয়ার মর্নিং। কি এই পাওয়ার মর্নিং, চলুন জেনে নেওয়া যাক। Ginger Water: ২ মাস আদা-জল খেলেই কমবে বাতের ব্যথা, কমবে ওজন

অভিনেত্রী সামান্থা প্রভু বলছেন, একজন অভিনেত্রীকে সারাদিন সাংঘাতিক কাজের চাপ সামলাতে হয়। সেইকারণে তাঁকে ভেতর থেকে অনেক বেশি স্ট্রং থাকতে হয়। অনেক পরীক্ষা-নিরীক্ষা করে এর একটা উপায় তিনি বের করে ফেলেছেন। একটি সহজ ফর্মুলা। তাঁর দাবি এই ফর্মুলাই নাকি তাঁর জীবন একদম বদলে দিয়েছে। সেই কারণেই তিনি তাঁর নামকরণ করেছেন পাওয়ার মর্নিং। জাস্ট ৮ টা নিয়ম। মানতে হবে টানা ২১ দিন। অভিনেত্রীর কথায় তাহলেই নাকি বদলে যাবে জীবন।

Power Morning. @TBS HerbTrove

পাওয়ার মর্নিংয়ের ৮ নিয়ম (Power Morning 8 Rules)

প্রথম এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকুন : ঘুম থেকে ওঠার পর প্রথম ৬০ মিনিট কোনোভাবেই মোবাইল ফোন হাতে নেওয়া যাবে না। এটি আপনার মস্তিষ্ককে শান্তভাবে দিনের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

গভীর শ্বাস-প্রশ্বাস (Deep Breathing) : অন্তত ৫ থেকে ১০ মিনিট নিরিবিলিতে বসে একটু লম্বা শ্বাস নিন। ধীরগতির শ্বাস-প্রশ্বাস আমাদের ভেগাস নার্ভ (Vagus Nerve)-কে সক্রিয় করে, যা মস্তিষ্ককে বার্তা দেয় যে আপনি নিরাপদ। এক্ষেত্রে চেষ্টা করবেন, বারান্দায় বসে বা খোলা আকাশের নীচে বসে এই যোগচর্চাটি করার।

WhatsApp Image 2026 04 23 At 11.56.21 852x1024

সূর্যের আলো গ্রহণ : ঘুম থেকে ওঠার ১০ মিনিটের মধ্যে নিজের মুখে ও চোখে সূর্যের আলো লাগানোর চেষ্টা করুন। সকালের স্নিগ্ধ সূর্যের দিকে তাকিয়ে থাকুন। এটি আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম ঠিক রাখে।

স্পেশাল মর্নিং এলিক্সির (Morning Elixir) : মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া বাড়াতে হালকা গরম জলে, লেবু, হলুদ, অ্যাপল সাইডার ভিনেগার এবং সামান্য অর্গানিক অলিভ অয়েল মিশিয়ে খান (চাইলে সামান্য গোলমরিচ যোগ করতে পারেন)।

হালকা ব্রেকফাস্ট : সকালে কি খাবেন সেটা খুব জরুররী। সকালের খাবারই আসলে আপনাকে সারাদিনের শক্তি প্রদান করে। তবে মনে রাখতে হবে, ব্রেকফাস্টের প্লেটে কখোনোই আজেবাজে বা মিষ্টি জাতীয় খাবার রাখা যাবে না। বা খুব বেশি ডিপ ফ্রাই তো একেবারেই নয়। পারলে ওটস, বেসনের চিলা, খই-দই ট্রাই করতে পারেন। এবং অবশ্য়ই সঙ্গে একটা মরশুমি ফল।
সকালের ব্যায়াম

নিয়মিত শরীরচর্চা : বেলা ১১টার আগেই শরীর চর্চা শেষ করার চেষ্টা করুন। সেটি জিম হতে পারে অথবা সাধারণ হাঁটাচলা। সবথেকে ভালো যদি একটু খালি পায়ে ঘাসের ওপর হাঁটা যায়।

WhatsApp Image 2026 04 23 At 11.56.20 852x1024

চা বা কফি : ব্রেক ফাস্টের পরে এক কাপ চা বা কফি খেতে পারেন। খালি পেটে কখনোই না। মনে রাখতে হবে, ব্ল্যাক কফি খাওয়া কিন্তু বেশি কার্যকর। এবং চা অবশ্যই দুধ এবং চিনি ছাড়া।

টার্গেট সেট করুন (Power Morning Target)

আজ আপনি ঠিক কোন কাজটি সম্পন্ন করতে চান, তা সকালেই ঠিক করে নিন। ছোট কোনো লক্ষ্য হলেও সেটি ডায়েরিতে লিখে রাখুন। যখন আপনার মস্তিষ্ক একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কাজ করে, তখন সে সারাদিন আজেবাজে বিষয়ে মনোযোগ নষ্ট করে না। Molecular radiance: প্রসাধন থেকে চিকিৎসা, আণবিক বিজ্ঞানের ছোঁয়ায় ত্বকের সুরক্ষা

নিজেকে সুস্থ রাখতে এই নিয়মগুলো ফলো করলেই চলবে। অন্তত অভিনেত্রীর দৈবি এমনটাই। এবং এটা শুধু অভিনেত্রী সামান্থা প্রভুর দাবিই না। দেখা গিয়েছে সকালটা যদি ফুরফুরে মেজাজে শুরু করা যায়, তাহলে তার ফল পাওয়া যায় সারাদিন।

পুনশ্চ: এই কপিটি লেখা হয়েছে সম্পূর্ণভাবে অভিনেত্রীর সামন্তা রুথ প্রভুর শেয়ার করা ইনস্টাগ্রামের একটি ভিডিও-র উপর নির্ভর করে। এর সঙ্গে অন্য কোনো তথ্য যোগ করা হয়নি আলাদা করে।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top