ART-027
Vegan Pantry Essentials: মুদিখানার শপিং লিস্টে কী রাখবেন? - TBS HerbTrove

Vegan Pantry Essentials: মুদিখানার শপিং লিস্টে কী রাখবেন?

ভেগান ডায়েটে একটা ভুল ধারণা সকলেরই আছে! এর থেকে পুরোপুরি পুষ্টি মিলবে না শরীরে। শরীর প্রয়োজনীয় পুষ্টির থেকে বঞ্চিত থাকবে। কিন্তু এমনটা একেবারেই ঠিক নয়। মার্কেটে যাওয়ার আগে কিছু Do’s এবং Don’ts মাথায় রাখুন। দেখবেন আপনার সমস্ত ভাবনার সমাধান হয়ে যাবে এক ঝটকায়। আর কারণেই রান্নাঘরে বেশ কিছু খাবার (Vegan Pantry Essentials) সবসময় রাখতেই হবে। তা নিয়ে এই প্রতিবেদনে একটু বিস্তর আলোচনা করা হল।

ভেগান শপিং চেকলিস্ট (Vegan Pantry Essentials)

অনেকেই মনে করেন, ভেগান জীবনযাত্রায় অভ্যস্ত হওয়া বোধ হয় খুব কঠিন । তা কিন্তু একেবারেই নয়। যদি আপনার কাছে সঠিক উপাদানগুলো থাকে। এই সাধারণ উপাদানগুলো দিয়ে আপনি অনায়াসেই সুস্বাদু এবং পুষ্টিকর বাঙালি বা বিদেশি ভেগান রেসিপি তৈরি করতে পারবেন। Vegan Breakfast: ডিম ছাড়াই সুস্বাদু 5 ভেগান ব্রেকফাস্ট রেসিপি

ডাল ও শস্যজাতীয় খাবার (Pulses and Grains)

ভেগান ডায়েটে প্রোটিনের প্রধান উৎস হলো ডাল। আপনার সংগ্রহে মুসুর ডাল, ছোলা, রাজমা, কাবুলি ছোলা এবং মটর রাখা অত্যন্ত জরুরি। এছাড়া সাদা চালের বদলে ব্রাউন রাইস বা ওটস ব্যবহার করা ভালো, কারণ এতে ফাইবার বেশি থাকে। অনেকের একটা অভিযোগ থাকে, ব্রাউন রাইস সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তবে এক্ষেত্রে, ভাত তৈরি করার অন্তত ২ ঘণ্টা আগে উষ্ণ গরম জলে চাল ভিজিয়ে রাখুন, তাহলে ভাত অনেক সময়ে তৈরি হয়ে যাবে।

প্ল্যান্ট-বেসড দুধ (Plant-based Milk):

গরুর দুধের বিকল্প হিসেবে সয়া মিল্ক, আমন্ড মিল্ক বা ওটস মিল্ক ব্যবহার করা যায়। চা-কফি বা রান্নায় এগুলো দুর্দান্ত স্বাদ যোগ করে। এছাড়াও এই দুধ দিয়েও কিন্তু খুব ভালো দই তৈরি করা যায়। প্রতিদিন ডায়েটে দই রাখতে পারেন।

বাদাম ও বীজ (Nuts and Seeds):

কাজু, কাঠবাদাম, আখরোট এবং তিল বা তিসির বীজ (Flax seeds) ও চিয়া সিড প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের ভালো উৎস। এগুলো আপনি সরাসরি খেতে পারেন অথবা স্যালাড বা স্মুদিতে যোগ করতে পারেন।

স্বাস্থ্যকর মশলা ও তেল (Healthy Spices and Cooking Oils):

রান্নায় ঘি বা মাখনের বদলে অলিভ অয়েল, নারকেল তেল বা সাধারণ বাদাম তেল ব্যবহার করুন। আপনি চাইলে সর্ষের তেলও খেতে পারেন, সর্ষের তেল সবসময়ই বাড়তি ফ্যাট তৈরি করে, কলেস্টরালের মাত্রা বাড়িয়ে দেয়। সেই কারণে বাদাম তেল বা সর্ষের তেল খাওয়ার থেকে নারকেল তেল খাওয়া কিন্তু অনেক বেশি উপকারী। পাশাপাশি স্বাদ বাড়াতে গোলমরিচ, দারচিনি এবং বিভিন্ন ভেষজ (Herbs) যেমন—রোজমেরি বা থাইম রাখতে পারেন।

Vegan Pantry Essentials. P.C: TBS HerbTrove

সয়া পণ্য ও টফু (Soy Products and Tofu):

মাংসের স্বাদ ও টেক্সচার পেতে সয়াবিন বড়ি এবং পনিরের বিকল্প হিসেবে টফু (সয়া পনির) সেরা। এটি ক্যালসিয়াম এবং প্রোটিনে ভরপুর।ফলে শরীরে প্রপার পুষ্টি যোগানে কোনো সমস্যা হবে না।

মিষ্টির বিকল্প (Vegan Pantry Essentials for Sweets):

ভেগান ডায়েটে চিনি রাখতে পারেন। কিন্তু সমস্যা হল, চিনি খেলে শরাীরের ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাইপ-২ সুগার, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সেই কারণে যে কোনো স্বাস্থ্যকর ডায়েটে চিনি থেকে দূরে থাকাই ভালো। আর সেই কারণেই, চিনির বদলে খেজুরের গুড় বা ম্যাপেল সিরাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও স্টিভিয়াও ব্যবহার করা যেতে পারে।

পর্যাপ্ত ফল ও সবজি (Fruits & Vegetables):

প্যান্ট্রিতে শুকনো খাবারের পাশাপাশি সবসময় তাজা মৌসুমি ফল এবং সবুজ শাকসবজি রাখুন। এটি আপনার শরীরের ভিটামিনের চাহিদা পূরণ করবে। এছাড়াও ড্রাইফ্রুটস রাখুন। দিনে একটা সময় নিয়ম করে কিছু ড্রাইফুটস খাওয়া অভ্যাস করুন। সঙ্গে মাখনাও খেতে পারেন। সেটাও কিন্তু অত্যন্ত উপকারী।

মনে রাখবেন, সচেতন খাদ্যাভ্যাস কেবল আপনার শরীরের জন্য নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যও জরুরি।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top