ART-028
Vegan Smoothie for Glow: লাল-সবুজ ভেগান স্মুদি বাড়াবে জেল্লা - TBS HerbTrove

Vegan Smoothie for Glow: লাল-সবুজ ভেগান স্মুদি বাড়াবে জেল্লা

স্বাস্থ্যকর স্মুদি শরীরে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। তবে অনেকেই আছেন, যারা কফি বা চায়ের সঙ্গে দিনের শুরুটা করেন। ক্যাফেইন বা কফি খেলে সাময়িক শক্তি পাওয়া যায়। একথা ঠিক। কিন্তু পরে শরীর ক্লান্ত হয়ে পড়ে। ভেগান স্মুদি আপনাকে দিনভর চনমনে রাখবে। শরীরে জলের ভারসাম্য বজায় থাকবে। ফলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা (Vegan Smoothie for Glow) বজায় থাকবে।

দ্য গ্রিন গডেস – The Green Goddess (Vegan Smoothie for Glow)

যাদের স্কিন খসখসে। শরীরে জলের মাত্রা তুলনামুলক কম, তাদের জন্য এই স্মুদি অত্যন্ত প্রয়োজন। নিয়োমিত এই ধরনের স্মুদি খেলে শরীরে কখনও জলের অভাব দেখা দেয় না। ফলে ত্বক অনেক বেশি গ্লো করে। একই সঙ্গে এই ধরণের স্মুদিতে প্রচুর পরিমাণে Alkaline সমৃদ্ধ শাকসবজি এবং আর্দ্রতাদায়ক ফলের মিশ্রণ থাকে। যা শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে। Vegan Breakfast: ডিম ছাড়াই সুস্বাদু 5 ভেগান ব্রেকফাস্ট রেসিপি

এছাড়াও লেবু ও আনারসের ভিটামিন-সি এবং পালং শাকের ভিটামিন-এ একসঙ্গে কোলাজেন তৈরি করে স্কিনকে টানটান ও সতেজ রাখে। ডাবের জল এবং শসা কোষগুলোকে হাইড্রেটেড রাখে ফলে স্কিনে একটা Dewy Look আসে।

উপকরণ

  • ১ কাপ টাটকা পালং শাক: এতে থাকা ক্লোরোফিল এবং ভিটামিন-এ ত্বকের কোষ মেরামতে সাহায্য করে। (তবে অনেকের কাঁচা পালং শাক খেতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে একটু গরম জলে শাক ফুটিয়ে নিতে পারেন)
  • ১/২ কাপ শসা: উচ্চ জলীয় উপাদান ত্বকের গভীর কোষে আর্দ্রতা যোগায়।
  • ১ কাপ আনারস: এতে ‘ব্রোমেলেন’ নামক এনজাইম থাকে যা স্কিনের Inflammation কম করে।
  • ১ টেবিল চামচ শণ বীজ (Hemp Seeds): ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে যা ত্বকের সুরক্ষা স্তর মজবুত করে।
  • ১ কাপ ডাবের জল: প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট যা তাৎক্ষণিক শক্তি জোগায়।
  • সামান্য লেবুর রস: কোলাজেন তৈরিতে সাহায্য করার জন্য প্রচুর ভিটামিন-সি রয়েছে।

The Berry Revitalizer

বেরি জাতীয় ফলগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস। এই স্মুদিটি বিশেষ করে তাদের জন্য তৈরি করা হয়েছে যাদের সকালে দীর্ঘক্ষণ কাজ করার জন্য মানসিক ও শারীরিক শক্তির প্রয়োজন। ওটসের ফাইবার এবং আমন্ড বাটারের স্বাস্থ্যকর ফ্যাট ফলের শর্করার শোষণের গতি ধীর করে দেয়। এর ফলে রক্তে ইনসুলিনের মাত্রা হঠাৎ বেড়ে যায় না। ফলে ভেতর থেকে শরীরে প্রচুর শক্তি সঞ্চার হতে থাকে। সারাদিনের ক্লান্তি দূর করে। ঝিমনিভাব কম করে। শরীরে নিয়োমিত শক্তি সঞ্চার হতে থাকে। এছাড়াও বেরির গাঢ় রঙের অ্যান্থোসায়ানিন (anthocyanins) আপনার ত্বককে ইউভি রশ্মি এবং বায়ুদূষণ থেকে রক্ষা করে।

Vegan Smoothie for Glow. P.C. TBS HerbTrove

উপকরণ:

  • ১.৫ কাপ মিক্সড বেরি (ব্লুবেরি, রাস্পবেরি, স্ট্রবেরি): এতে থাকা পলিফেনল অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে।
  • ১/২ কাঁঠালি কলা: পটাশিয়াম এবং ক্রিমি টেক্সচার দেয়।
  • ২ টেবিল চামচ রোলড ওটস: জটিল কার্বোহাইড্রেট যা ধীরে ধীরে শক্তি নির্গত করে।
  • ১ টেবিল চামচ আমন্ড বাটার: স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
  • ১ কাপ চিনিহীন সয়া বা মটরশুঁটির দুধ: পেশী সুরক্ষার জন্য উচ্চ প্রোটিন।

The Golden Sunshine

সুস্থ পেট বা অন্ত্রই হলো উজ্জ্বল ত্বকের আসল রহস্য। এই স্মুদিটি হজম প্রক্রিয়ার উন্নতি ঘটাতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। হলুদ এবং আদা শরীরের অভ্যন্তরীণ প্রদাহ দূর করে, যা মূলত ব্রণ এবং ত্বকের নিস্তেজতার প্রধান কারণ। নারকেলের দুধের ফ্যাট আমের ভিটামিনগুলোকে শোষণ করতে সাহায্য করে, ফলে প্রতিটি উপাদানের সর্বোচ্চ পুষ্টি শরীরে পৌঁছায়।

উপকরণ:

  • ১ কাপ পাকা আম: উচ্চ বিটা-ক্যারোটিন ত্বকের টোন উন্নত করে।
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো: এতে থাকা ‘কারকিউমিন’ একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।
  • ১/২ ইঞ্চি কাঁচা আদা: হজমে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে প্রাকৃতিক আভা আনে।
  • ১ টেবিল চামচ গুঁড়ো তিসি বীজ (Flaxseeds): হরমোনের ভারসাম্য রক্ষা এবং পেটের স্বাস্থ্যের জন্য দারুণ।
  • ১ কাপ পাতলা নারকেলের দুধ: মস্তিষ্কের শক্তির জন্য সুস্থ এমসিটি ফ্যাট সরবরাহ করে।
  • এক চিমটি গোলমরিচ: হলুদের কারকিউমিন শোষণ করার জন্য এটি অপরিহার্য।

স্মুদি তৈরির কিছু প্রো-টিপস

বরফের বদলে কলা বা বেরি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ব্যবহার করলে স্মুদি ঘন এবং ক্রিমি হয়, আবার স্বাদেও আরো যেন রিচ হয়ে যায়। ব্লেন্ডারে আগে লিক্যুইড জিনিস দিন, তারপর শাকসবজি এবং সবশেষে ফ্রোজেন কিংবা ঠান্ডা ফলগুলো দিন। এতে ব্লেন্ডার ভালো কাজ করে। হলুদ ব্যবহার করলে সবসময় এক চিমটি গোলমরিচ যোগ করুন। এই প্রক্রিয়াতে হলুদের কার্যকারিতা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তবে ব্রেকফাস্ট করার অন্তত এক ঘণ্টা আগে স্মুদি খাওয়ার চেষ্টা করবেন।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top