ART-038
Acne Treatment: ব্রণ কমান ভেগান উপায়ে, জেল্লা বাড়ান মুখের - TBS HerbTrove

Acne Treatment: ব্রণ কমান ভেগান উপায়ে, জেল্লা বাড়ান মুখের

অনেকেই আছেন, যারা ব্রণ নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় থাকেন। একের পর এক ডাক্তারদের পরামর্শ। নানা ধরণের ওষুধ। কিছুদিন ঠিক থাকলেও, কয়েকদিন পর আবার মুখে ব্রণ গজিয়ে উঠছে। এক্ষেত্রে ছেলে-মেয়ে উভয়ের সমস্যাই কমন। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, শুধুমাত্র ওষুধ খেলেই হবে না। ব্রণের সমস্যা (Acne Treatment) থেকে চিরতরে রেহাই পেতে, ফলো করতে হবে সম্পূর্ণ ভেগান ডায়েট। এছাড়াও ভেগান স্কিনকেয়ার এবং ঘরোয়া কিছু টোটকার মাধ্যমেই ভেতর থেকে ত্বককে অনেক বেশি সুস্থ এবং স্বাভাভিক রাখা সম্ভব হয়। ব্রণকে গোড়া থেকে নষ্ট করে দেয়। ফলে নতুন করে আর তৈরি হতে পারে না। Vegan Pancake: বাঙালির পিঠে-পুলির ঐতিহ্যে নতুন 5 সংযোজন

ব্রণ আসলে ঠিক কী এবং কেন হয় (Acne Treatment Reason)

ব্রণ বা ‘অ্যাকনি’  যেকোনো সাধারণ মানুষের জীবনে এক বিরাট সমস্যার কারণ। ধরুন আপনি, কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, ভালো মেকআপ করলেন। কিন্তু বের হওয়ার আগেই দেখলেন, গালে একটা ব্রণ। ভাবতে পারছেন ! এছাড়াও অনেকেই আছেন, যাদের মুখমণ্ডলে ভরে ভরে ব্রণ হয়। এর ফলে, গালে ছোট ছোট কালো স্পট এবং অনেকের আবার গর্ত পর্যন্ত হয়ে যায়। ব্রণ আসলে লোমকূপের গোড়ায় থাকা সেবাসিয়াস গ্রন্থির রোগ। অতিরিক্ত তেল বা সিবাম এবং মৃত কোষের কারণে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যায়। তখনই যে লোমকূপটি বন্ধ হয়, সেখানেই ব্রণ দেখা দেয়। এমনকি লোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে সেখানে পুঁজ তৈরি হয় এবং প্রদাহ বা লালচে ভাব দেখা দেয়।

একটা বয়সের পর, হরমোনের পরিবর্তন হয়। বিশেষ করে, কিশোর বয়সে। তখন, সেবাসিয়াস গ্রন্থি বেশি সক্রিয় হয়ে ওঠে। এছাড়াও মুখ ভালো করে পরিষ্কার না রাখা। বেশি পরিমাণে তৈলাক্ত খাবার খাওয়া। মানসিক চাপ বা পারিবারিক সূ্ত্রেও অনেকে এই ব্রণের সমস্যায় ভুগতে পারেন। পর্যাপ্ত জল খেলে এবং মুখ নিয়মিত পরিষ্কার রাখলে এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

দুগ্ধজাত খাবার বর্জন : একটা ভালো ত্বক পাওয়ার প্রথম এবং প্রধান শর্তই হল, খাদ্যভ্যাস। আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্রণর সমস্যায় ভুগছেন, তাঁদের শুরুতেই দুধের তৈরি কোনো প্রোডাক্ট বর্জন করতে হবে। এই যেমন মিষ্টি, ছানা, আইসক্রিম , চকোলেট। কারণ এই ধরণের খাবারগুলোতে উচ্চ গ্লাইসেমিক থাকে। ফলে ব্রণের সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়।

ভেগান ডায়েট : অনেকেই মনে করেন, ভেগান ডায়েট বোধ হয় এক নতুন ফ্যাশন। আসলে কিন্তু তা নয়। ভেগান ডায়েট ফলো করার পেছনে সবথেকে বড় কারণই হল শরীরকে সুস্থ রাখা। গবেষণায় দেখা গেছে, যে সকল ব্যক্তি ভেগান ডায়েট ফলো করছে, তুলনামুলক তাঁরা অনেক বেশি সুস্থ অন্যান্যদের থেকে। ভেগান ডায়েট ফলো করলে, ব্রণর সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।

  • প্রাণিজ খাবারে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে।এটি খুব সহজে রোমকূপ বন্ধ করে দেয়। ভেগান ফুডে এই ঝুঁকি অনেক কম।
  • গোটা শস্য এবং তাজা শাকসবজি শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দিতে সাহায্য করে, যা ত্বককে অনেক বেশি সতেজ রাখে। এমনকি ত্বকের উজ্বলতা বাড়ে। 
  • ভেগান খাবার ভিটামিন সি এবং ই-তে ভরপুর, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া শিমের বীজে থাকা জিঙ্ক ত্বকের প্রদাহ ও লালচে ভাব কমায়। ত্বক অনেক বেশি মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে।

ভেগান এবং ক্রুয়েলটি ফ্রি স্কিন কেয়ার প্রোডাক্ট (Acne Treatment with Cruelty Free Skin Care Product)

ব্রণ কম করার জন্য ভেগান স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনি বেছে নিতে পারেন। এই যেমন

LUSH:  প্রাকৃতিক ক্লিনজিং এবং এই সংস্থার’Herbalism’ ক্লিনজারটি অত্যন্ত জনপ্রিয়। সব থেকে বড় কথা এর কোনো সাইড এফেক্ট নেই।
Acure: স্যালিসিলিক অ্যাসিডে ভরপুর। ১০০% ভেগান স্পট ট্রিটমেন্টের জন্য অত্যন্ত জনপ্রিয়।
Desert Essence:  যাদের স্কিন তুলনামূলক একটু বেশিই ওয়েলি তাঁদের জন্য এই প্রোডাক্ট অত্যন্ত কার্যকারি। সেই কারণে অধিকাংশ চিকিৎসকেরাও এই প্রোডাক্টটি সাজেস্ট করেন। 
Dermalogica: সব বয়সের জন্য অর্থাৎ কিশোর এবং প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা এদের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। এবং এগুলো নিয়ে বাজারে বেশ সুনাম রয়েছে। এই সংস্থার প্রোডাক্টগুলো অনায়াসে ব্যবহার করা যেতে পারে।
Alchimie Forever: পুরুষদের ত্বকের উপযোগী অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ভেগান পণ্য সরবরাহ করে।
Max Green Alchemy: এই সংস্থার ‘Scruff Rescue’ প্রোডাক্টটি দাড়ির স্বাস্থ্য বজায় রাখে। একইসঙ্গে দাড়ির নিচের ত্বক ব্রণমুক্ত রাখতে সাহায্য করে।
Farmstead Apothecary: এই সংস্থার ফেস ওয়াশ বারটি প্রাকৃতিক ফলের উপাদান ব্যবহার করে তৈরি, যা ত্বক পরিষ্কার রাখতে সহজ ও কার্যকরী। বিশেষ করে রাতে বাড়ি ফিরে এই প্রোডাক্ট ব্যবহার করলে তার গুণ অত্যন্ত ভালো পাওয়া যায়।

WhatsApp Image 2026 02 17 At 14.17.36 1024x386

ঘরোয়া টোটকায় ব্রণ কমানোর টিপস (Acne Treatment Home Remedies)

ঘরোয়া উপায় প্রতিকার: অনেকেই আছেন বাড়িতেই নিজের যত্ন নিতে পছন্দ করেন। কোনো কেমিক্যালযুক্ত উপাদান বেশি ব্যবহারের ফলে স্কিন সবসময়ই খারাপ হয়। তাই নিজের রান্নাঘরে যে উপাদানগুলি রয়েছে, তাই যথেষ্ট। এবার আসুন একবার দেখে নেওয়া যাক, কীভাবে বাড়িতেই নিজের ত্বকের যত্ন নেবেন।

  • ওভারনাইট স্পট ট্রিটমেন্ট (ব্রণের জন্য): ১/৪ কাপ জলে সামান্য লেবুর রস, অ্যাপল সাইডার ভিনেগার এবং এক চিমটি দারচিনি মিশিয়ে রাতে ঘুমানোর আগে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। সকালে ভালো করে ধুয়ে ফেললে লালচে ভাব অনেক কমে যাবে।
  • গ্রিন টি এবং ACV টোনার: আধ কাপ জলে কড়া করে গ্রিন টি ফুটিয়ে নিন। সেটি ঠান্ডা হলে ১/৪ কাপ চায়ের সাথে ১/৪ কাপ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে ফ্রিজে রাখুন। মুখ ধোয়ার পর এটি টোনার হিসেবে ব্যবহার করুন।
  • ওটমিল হিলিং মাস্ক: ১ কাপ জলে ৩/৪ কাপ ওটমিল ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ১ চা চামচ অ্যাগাভে সিরাপ (Agave) এবং কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মেশান। সপ্তাহে একবার ১৫ মিনিট লাগিয়ে রাখুন, এটি ত্বকের জ্বালাপোড়া ও লালচে ভাব দূর করবে।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top