ART-050
Indigestion Remedy: বদ হজমের সমস্যা মেটাবে পাকা পেঁপে - TBS HerbTrove

Indigestion Remedy: বদ হজমের সমস্যা মেটাবে পাকা পেঁপে

পাকা পেঁপে শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি ভিটামিন, খনিজ এবং প্রাকৃতিক উপাদানে পরিপূর্ণ। আমাদের শরীরের প্রায় সব জরুরি কাজগুলির উপরই পাকা পেঁপের উপকারিতা রয়েছে। পেঁপেতে থাকে এক বিশেষ প্রাকৃতিক উপাদান, যা প্রোটিনজাত খাবারকে সহজে হজম (Indigestion Remedy) করতে সাহায্য করে। Acne Treatment: ব্রণ কমান ভেগান উপায়ে, জেল্লা বাড়ান মুখের

এই কারণেই পাকা পেঁপে হজমের জন্য অত্যন্ত উপকারী। পাশাপাশি পেঁপেতে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ক্ষমতা রয়েছে, যা শরীরকে নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে কার্যকরী ভূমিকা পালন করে।

পাকা পেঁপে হজমশক্তি বাড়ায় (Indigestion Remedy with Papaya)

এতে থাকা গুরুত্বপূর্ণ সব উপাদান পেট ভালোভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে। পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও সহজেই দূর করা যায়। যারা প্রায়ই পেটফাঁপা, গ্যাস বা অস্বস্তিতে ভোগেন, তাঁদের জন্য পাকা পেঁপে খুবই উপকারী। এই ফল খাবারকে সহজে হজমের উপযোগী করে তোলে, ফলে অন্ত্রের উপর চাপ কম পড়ে। পাশাপাশি ফাইবার অন্ত্রের উপকারী জীবাণুকে পুষ্টি জোগায়, যা পেটের স্বাস্থ্য ভালো রাখে। পেটের অবস্থা যদি ভালো থাকে তবে মনও ভালো থাকে, এর ফলে চিন্তা করার শক্তি বৃদ্ধি পায় ও মস্তিস্ক ভালো থাকে।

ত্বকের সৌন্দর্য বাড়ায় পাকা পেঁপে

এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিয়মিত পাকা পেঁপে খেলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় এবং অসময়ে বার্ধক্যের লক্ষণ যেমন বলিরেখা বা ত্বকের ঢিলাভাব ধীরে ধীরে কমিয়ে ফেলে। রোদে গরমে ত্বকের যে ক্ষতি হয়, পাকা পেঁপে তা থেকেও ত্বককে অনেকটা সুরক্ষা দেয়। এছাড়া পেঁপের প্রাকৃতিক গুণ ক্ষত শুকোতে সাহায্য করে, মৃত কোষ দূর করে, নতুন কোষ গঠনে সহায়তা করে।

হার্ট সুস্থ রাখে পাকা পেঁপে

এই ফল রক্তনালির ভেতরে ক্ষতিকর চর্বি জমতে দেয় না এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে। পেঁপেতে থাকা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তনালিকে স্বাভাবিক রাখে। এছাড়াও রক্তে এমন কিছু ক্ষতিকর উপাদান থাকে, যেগুলি বেশি হলে রক্তনালি ক্ষতির মুখে পড়তে পারে—পাকা পেঁপে সেগুলির মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

জটিল রোগ থেকে রেহাই (Indigestion Remedy with Papaya)

শরীরের ভিতরে দীর্ঘদিন ধরে চলা ফোলাভাব নানা গুরুতর রোগের জন্ম দিতে পারে। পাকা পেঁপেতে থাকা প্রাকৃতিক উপাদান এই ফোলাভাব কমিয়ে দেয়। ফলে গাঁটের ব্যথা, শরীর ফোলা বা দীর্ঘদিনের জটিল কোনো সমস্যা ধীরে ধীরে কমে যায়। কিছু গবেষণায় দেখা গেছে, পাকা পেঁপে শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং জটিল রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ফল শরীরের ভিতরের ক্ষয় কমাতে সাহায্য করে।

চোখ ভালো রাখে পাকা পেঁপে

চোখের সুস্থতা রক্ষাতেও পাকা পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা একটি নিত্য সমস্যার আঁকার নিয়েছে। পাকা পেঁপেতে থাকা উপাদান চোখকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এটি চোখের স্বাভাবিক গঠন বজায় রাখে। পাশাপাশি এটি অন্ধকারে দেখতে অসুবিধা হওয়ার একটি প্রতিষেধক।

সব মিলিয়ে বলা যায়, পাকা পেঁপে একটি সহজলভ্য অথচ নানান গুণে সমৃদ্ধ একটি ফল। নিয়মিত খাদ্যতালিকায় পাকা পেঁপে রাখলে হজম ভালো থাকে, ত্বক উজ্জ্বল হয়, হৃদযন্ত্র ও চোখ ভালো থাকে এবং শরীর শক্তিশালী হয়ে ওঠে।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top