ART-040
Postpartum Care: প্রসব পরবর্তী স্ট্রেচ মার্কস থেকে মুক্তির উপায় - TBS HerbTrove

Postpartum Care: প্রসব পরবর্তী স্ট্রেচ মার্কস থেকে মুক্তির উপায়

প্রসবের পরে শরীরের একাধিক অংশে স্ট্রেচমার্ক (Postpartum Care) খুব স্বাভাবিক বিষয়। পেটে, কোমরে এমনকি স্তনেরও বেশ কিছু অংশে এই দাগগুলো তৈরি হয়। শুরুতে লালচে বা গোলাপি রংয়ের দাগ হয়। পরবর্তীকালে এগুলোই চওড়া বা মোটা দাগে পরিণত হয়। তবে এগুলো পুরোপুরি কখনোই বিলিন হয়ে যায় না। তবে কিছু ঘরোয়া টোটকা মেনে চললে দাগের স্পষ্টভাব অনেকটাই কমে আসে। Animal Testing: খরগোশ-ইঁদুরের উপর রাসায়নিক পরীক্ষায় কড়া শাস্তি

ঘরোয়া উপায়ে স্ট্রেচমার্কস কমানোর উপায় (Postpartum Care of Stretch Marks)

শরীরে জলের পরিমাণ বজায় রাখা: শরীরে জলের পরিমাণ (hydration) বজায় রাখতে হবে। দিনে কম করে ৮-১০ গ্লাস জল খেতেই হবে। তবে, জিম বা শারীরিক কোনো পরিশ্রম করলে জলের পরিমাণ বাড়াতে হবে। শরীরে জলের পরিমাণ স্বাভাবিক থাকলে স্কিনের কোষগুলো সুস্থ থাকে। ফলে স্ট্রেচমার্কগুলোকে হালকা হতে সাহায্য করে।

অ্যালোভেরা জেল : অ্যালোভেরা (aloe vera) ত্বকের জন্য সবসমই ভীষণ উপকারী। প্রাচীনকাল থেকেই স্কিনের কোনো ট্রিটমেন্ট বা রূপচর্চার সামগ্রী তৈরি করতে অ্য়ালোভেরার ব্য়বহার করা হয়। তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি স্ট্রেচ মার্কসের উপর দিনে দুবার লাগাতে হবে। লাগানোর পর কম করে ২০-৩০ মিনিট রাখতে হবে। পরে জল দিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে। এই ভাবে বেশ কিছুদিন করলে ভালো ফল পাওয়া যাবে।

Postpartum Care. @TBSHerbTrove

অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ : রোজ রাতে শোয়ার আগে যেখানে যেখানে দাগগুলো তৈরি হয়েছে, সেখানে অলিভ ওয়েল দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। তবে চাইলে নাড়কেল তেলও ব্য়বহার করা যেতে পারে। কারণ নাড়কেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং ইলাস্টিসিটি বাড়ায়।

লেবুর রস ও বেকিং সোডা : লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মেশালেই একটা অত্য়ন্ত ভালো মিশ্রণ তৈরি হয়, যা ত্বকের যত্ন নিতে ভীষণ কার্যকরী। সবসময় মনে রাখতে হবে লেবুর রসে ভিটামিন সি থাকে এবং এটি ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য করে। এক চামচ লেবুর রসের সঙ্গে অল্প বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। স্ট্রেচ মার্কসে (stretch mark) লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন করলেই হবে। তবে যাদের স্কিন একটি সেনসেটিভ, তারা এটি করার আগে অবশ্য়াই চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নেবেন।

গুরুত্বপূর্ণ টিপস (Postpartum Care Important Tips)

(১) যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবেন, তত ভালো ফল পাবেন (লাল দাগের সময়ে সবচেয়ে কার্যকর)।
(২) কোনো প্রতিকার ব্যবহারের আগে ছোট অংশে টেস্ট করে নিন, অ্যালার্জি হলে বন্ধ করুন।
(৩) স্ট্রেচ মার্কস মাতৃত্বের একটি স্বাভাবিক চিহ্ন। অনেক ক্ষেত্রে সময়ের সাথে অনেকটা ফিকে হয়ে যায়।
(৪) যদি দাগ খুব গভীর হয়, তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন (লেজার বা ক্রিমের জন্য)।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top