ART-022
Blue Tea Weight Loss: রোজ সকালে এক কাপ ব্লু টি, কমবে ওজন - TBS HerbTrove

Blue Tea Weight Loss: রোজ সকালে এক কাপ ব্লু টি, কমবে ওজন

চা-এর দুনিয়ায় নতুন। অথচ জনপ্রিয়তা কিন্তু কিছু কম নয়। যেমন স্বাদ, তেমন গুণ। নিয়মিত খেলে স্কিন যেমন চকচকে হবে, ছিক তেমনই চুলের গ্রোথ বাড়িয়ে আপনাকে আরও সুন্দর করে তুলবে। শুধু কি তাই ? ওজন নিয়ন্ত্রণ রাখতেও এই চায়ের বাজার দর এখন সাংঘাতিক। কথা হচ্ছে, ব্লু টি বা অপরাজিতা ফুলের চা। এই চায়ের গুণে কমবে ওজন (Blue Tea Weight Loss) আর আপনার মন থাকবে ফুরফুরে। Natural Beauty Care: সরস্বতী পুজো নয় শুধু, হলুদ মাখুন রোজ

আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চায়ের গুণগুলি –

​মানসিক চাপ নিয়ন্ত্রণ (Blue Tea for Mental Stress )

ব্লু টি-র জনপ্রিয়তার মূল কারণই হল, এটি মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ফলে সারাদিন মেজাজ অনেক বেশি ফুরফুরে থাকে। অপরাজিতা ফুল বা ব্লু টি-তে প্রচুর পরিমাণে অ্যাডাপ্টোজেনিক উপাদান থাকে। অ্যাডাপ্টোজেন এমন এক ধরনের ভেষজ গুণ যা শরীর ও মস্তিষ্ককে যেকোনো ধরনের মানসিক ও শারীরিক চাপের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এটি শরীরে ‘কর্টিসল’ (Stress Hormone) হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে মন শান্ত রাখে।মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিন (Acetylcholine) নামক এক ধরণের নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। এটি স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি মনোযোগ বৃদ্ধি করে এবং মেজাজ বা মুড ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

​ত্বক ও চুলের যত্ন

অ্যান্টি-অক্সিডেন্ট সবসময়ের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং কোলাজেনের মাত্রা ধরে রাখে। যা বার্ধক্য রোধ করে। অপরাজিতা ফুলের চায়ে, প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। আবার এই অ্যান্টি-অক্সিডেন্ট চুলের গোড়া শক্ত করে। যাদের খুব বেশি চুল উঠে যাচ্ছে, তাদের জন্য অত্যন্ত উপকারী।

​চোখের জ্যোতি বাড়াতে সাহায্য

এই চা চোখের রেটিনায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চোখের ক্লান্তি দূর করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। অপরাজিতা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এই উপাদানটি চোখের রেটিনায় রক্ত সঞ্চালন (Blood circulation) বৃদ্ধি করতে সাহায্য করে। রক্ত সঞ্চালন ভালো হলে চোখের ক্লান্তি দূর হয় এবং দৃষ্টিশক্তি উন্নত হয়। একইসঙ্গে চোখের সূক্ষ্ম কৈশিক নালীগুলোকে (Capillaries) শক্তিশালী করে। এটি রেটিনাকে বাইরের ধুলোবালি বা দূষণজনিত ক্ষতি থেকে রক্ষা করে এবং চোখের রেটিনাল ড্যামেজ হওয়ার ঝুঁকি কমায়। পাশাপাশি গ্লুকোমা বা চোখে ছানি পড়ার মতো রোগগুলো এড়ানো যায়। Vegan Diet: ভেগান নামটা শুনেছেন! কী খান এরা? শুধুই ঘাস-পাতা?

Blue Tea Weight Loss/ TBS HerbTrove

ওজন নিয়ন্ত্রণ (Blue Tea for Weight Loss)

এটি শরীরের মেটাবলিজম বাড়িয়ে চর্বি পোড়াতে সাহায্য করে। ​ এই চা শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা ক্যালরি পোড়াতে সাহায্য করে।একইসঙ্গে গবেষণায় দেখা গেছে যে, নীল অপরাজিতা ফুলে থাকা বিশেষ কিছু উপাদান (EGCG-এর মতো ক্যাটেচিন) শরীরে চর্বি জমার প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়।পাশপাশি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। শরীর ভেতর থেকে পরিষ্কার থাকলে ওজন কমানোর প্রক্রিয়া সহজ হয়।

​কীভাবে তৈরি করবেন এই চা?

​১. এক কাপ জল ফুটিয়ে নিন। ২. তাতে ৩-৪টি শুকনো বা টাটকা অপরাজিতা ফুল দিন। ৩. ২-৩ মিনিট ঢেকে রাখুন যতক্ষণ না জলটি গাঢ় নীল রং ধারণ করে। ৪. চাইলে সামান্য মধু এবং লেবুর রস মিশিয়ে নিতে পারেন (লেবুর রস দিলে নীল চা বেগুনি রঙে পরিবর্তিত হবে। পাশাপাশি এটি ওজন কমাতে সাহায্য করবে)।

​সতর্কতা

গর্ভাবস্থায় বা স্তন্যপান করানোর সময় এই চা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এছাড়া অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই খাওয়া ঠিক নয়, দিনে ১-২ কাপ চা যথেষ্ট। এই ধরণের চা খাওয়ার সময় কখনোই চিনি ব্যবহার করবেন না। পাশাপাশি, অনেক সংস্থা রয়েছে, যারা এই চা রং মিশিয়ে বিক্রি করে। তাদের থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যেকোনো রংই শরীরের পক্ষে ক্ষতিকারক।

https://youtube.com/shorts/vsqL7g-RCS4?si=_yE7-SRSxX2Jyj1N

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top