ART-017
PETA INDIA ‘মোস্ট বিউটিফুল ভেজিটেরিয়ান সেলিব্রেটি’ অশ্বিন-শ্রীলীলা - TBS HerbTrove

PETA INDIA ‘মোস্ট বিউটিফুল ভেজিটেরিয়ান সেলিব্রেটি’ অশ্বিন-শ্রীলীলা

জীবে প্রেম করে যে জন ! প্রাণীদের প্রতি মমত্ববোধ । নিরামিষ খাদ্যভ্যাস এবং একই সঙ্গে তা নিয়ে নিয়মিত প্রচার- এর জন্য পেটা ইন্ডিয়া (PETA India) প্রতি বছর সমাজের বিভিন্নস্তরের মানুষজনকে , ‘মোস্ট বিউটিফুল ভেজিটেরিয়ান সেলিব্রেটি’ (Most Beautiful Vegetarian Celebrity) অ্যাওয়ার্ডে সম্মান্নিত করে থাকে। এবং অবশ্যই তাঁরা প্রত্যেকে ইতিমধ্যে নিজেদের সেক্টরে জনপ্রিয়। এবছর সেই খেতাব জিতে নিলেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন  স্পিনার রবীচন্দ্রন অশ্বিন । তবে শুধু তিনি একাই নন। তালিকায় রয়েছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রীলীলা।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জন্ম থেকেই নিরামিষাশী। তিনি তাঁর পোষ্য কুকুরদের পরিবারের সদস্যের মতোই শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আগলে রাখেন। সম্প্রতি একটি আহত বানরকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (CPR) দিয়ে বাঁচানোর ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি । সেই নিয়ে নেটিজেনেরা অশ্বিনকে প্রসংসায় ভরিয়ে দে সোশ্যল মিডিয়ায়। Vegan Diet: ভেগান নামটা শুনেছেন! কী খান এরা? শুধুই ঘাস-পাতা?

অভিনেত্রী শ্রীলীলা তাঁর তারকাখ্যাতি ব্যবহার করে বরাবরই প্রাণীদের প্রতি দয়া প্রদর্শনের বার্তা দিয়ে আসছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজের নিরামিষভোজী হওয়ার কথা তুলে ধরেন। তাঁর প্রিয় খাবারের তালিকায় রয়েছে  ধোসা এবং ইডলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই ছাগল এবং তাঁর প্রিয় পোষ্য কুকুরদের সঙ্গে সময় কাটানোর ছবি শেয়ার করেন। এমনকি আন্তর্জাতিক কুকুর দিবসেও (International Dog Day) তিনি তাঁর প্রিয় চারপেয়ে বন্ধুদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

তাই এই সব দিক বিবেচনা করে, পেটা ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় এবছরের সেরা শিরোপা এই দুই তারকার হাতে তুলে দেওয়ার। Natural Beauty Care: সরস্বতী পুজো নয় শুধু, হলুদ মাখুন রোজ

সারা বিশ্বে মাংসের নাম করে যেভাবে প্রাণীহত্যা করা হয়। বা বিভিন্ন কসমেটিক্স বা স্কিনকেয়ার প্রোডাক্টের পরীক্ষার জন্য প্রাণীদের ব্যবহার করার বিরুদ্ধেই লাগাতার প্রচার চালিয়ে আসছে পেটা ইন্ডিয়া। পেটা (PETA) তাদের ‘গ্লাস ওয়ালস’ (Glass Walls) নামক ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে যে, মাংসের জন্য কীভাবে মুরগি, গরু, মহিষ এবং শূকরদের ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। পাশাপাশি মাছ ধরার নৌকায় মাছের শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার বিষয়টিও তারা উল্লেখ করেছে। সংস্থাটি আরও জানায় যে, উদ্ভিজ্জ খাবার কেবল প্রাণীদের প্রতি দয়াই প্রকাশ করে না, বরং এটি ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি কমায় এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তন রোধেও সাহায্য করে।

২০২০ সাল পর্যন্ত এই পুরস্কারটি ‘হটেস্ট ভেজিটেরিয়ান সেলিব্রেটি’ নামে পরিচিত ছিল। এই খেতাব এর আগে জিতেছেন অমিতাভ বচ্চন, রেখা, শহীদ কাপুর, কার্তিক আরিয়ান, আনুশকা শর্মা, সুনীল ছেত্রী, অক্ষয় কুমার, আলিয়া ভাট, রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের মতো তারকারা।

https://youtube.com/shorts/vsqL7g-RCS4?si=fWS5HP1SbD6GjitP

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top