খাবার পরে অনেকেই আছেন, যাদের আইসক্রিম বেশ পছন্দ। বিশেষ করে গরমের মরশুমে একটু-আধটু আইসক্রিম না হলে চলে না। কিন্তু যারা ভেগান ডায়েট ফলো করেন এবং স্বাস্থ্য় নিয়ে বেশ সচেতন তারা মিলেটের আইসক্রিম (Millet Ice Cream) বেছে নিতে পারেন। খেতে যেমন সুস্বাদু ঠিক তেমনই এটি স্বাস্থ্য়ের জন্য় অত্য়ন্ত উপকারী। আসুন একনজরে দেখে নেওয়া যাক, কীভাবে বাড়িতেই তৈরি করবেন মিলেটের আইসক্রিম। Indigestion Remedy: বদ হজমের সমস্যা মেটাবে পাকা পেঁপে
ভেগান আইসক্রিমের উপকরণ (Millet Ice Cream Ingredients)
মিলেট বা জোয়ার-বাজরার আইসক্রিম তৈরি করা অত্য়ন্ত সহজ একটি পদ্ধতি। শুধু নির্দিষ্ট কিছু উপকরণ প্রয়োজন হয়। এগুলি সবসময় আপনি নিকটবর্তী বাজারে পেয়ে যাবেন। এই ধরনের আইসক্রিম তৈরি করতে যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলি হল-
- মিলেট ১/২ কাপ
- নারকেলের দুধ ২ কাপ
- ম্যাপেল সিরাপ
- ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা চামচ
- স্বাদের ভারসাম্য বজায় রাখতে এক চিমটি নুন

মিলেটগুলি (Millet Ice Cream) ভালো করে ধুয়ে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। মিলেটগুলো ভালো করে নরম হয়ে আসলে জলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মনে রাখতে হবে, জল পুরোপুরি শুকিয়ে আসা পর্জন্ত সেদ্ধ করতে হবে। এরপর ভালো করে মিলেট সেদ্ধ হয়ে আসলে তাতে ২ কাপ নাড়কেল দুধ দিয়ে একটু ভালো করে জাল দিতে হবে। এরপর এই মিশ্রণ ঠান্ডা করে তাতে, ১ চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট, মিষ্টি হওয়ার জন্য় পরিমাণ মত ম্যাপেল সিরাপ এবং স্বাদের ভারসাম্য বজায় রাখতে এক চিমটি নুন দিয়ে ভালো করে মিশ্রণটি ব্লেন্ডারে মিশিয়ে নিতে হবে।
এরপর সেই মিশ্রণ নরমাল ফ্রিজে ঘণ্টা দুয়েক রাখার পর, চামচ দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে (এরফলে আইসক্রিম সবসময় খুব ভালো নরম হয়)। এরপর সেই মিশ্রণটি আবার ঘণ্টা ৬ ডিপ ফ্রিজে রাখলেই তৈরি আপনার ভেগান আইসক্রিম। Yoga Asanas: যোগাসেনেই কমবে হাজার সমস্যা, জেনে নিন উপায়
মিলেট আইসক্রিমের উপকারিতা – এই ধরণের আইসক্রিম খেতে যেমন সুস্বাদু হয়, ঠিক তেমনই পুষ্টিতে ঠাসা থাকে। সাধারণ দুধ থেকে তৈরি আইসক্রিম থেকে তুলনামূলকভাবে অনেক বেশি পুষ্টি থাকে।
সহজপাচ্য ও ল্যাকটোজ মুক্ত: যাদের গরুর দুধে অ্য়ালার্জি আছে তাঁদের জন্য় এই ধরণের আইসক্রিম অত্য়ন্ত ভালো। কারণ নারকেলের দুধ থাকার ফলে খাবার সহজেই হজম হয়ে যায়। কোনো বদহজম বা অম্বলের সমস্য়া থাকে না।

প্রচুর পরিমাণে ফাইবার ও পুষ্টি: মিলেটে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। এছাড়া এতে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে যা হাড়ের গঠনে সাহায্য করে।
হার্টের স্বাস্থ্য বজায় রাখে: সাধারণ আইসক্রিমে (Millet Ice Cream) থাকা স্যাচুরেটেড ফ্যাট এবং অতিরিক্ত চিনি হার্টের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু মিলেটে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
গ্লুটেন মুক্ত ও স্বাস্থ্যকর শর্করা: মিলেট প্রাকৃতিকভাবেই গ্লুটেন মুক্ত। এর গ্লাইসেমিক ইনডেক্স (GI) কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। ফলে যাঁরা ওজন কমাতে চান বা রক্তে শর্করার মাত্রা নিয়ে সচেতন, তাঁরাও পরিমিত পরিমাণে এটি উপভোগ করতে পারেন।
অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর: মিলেটে প্রচুর পরিমাণে ফেরুলিক অ্যাসিড এবং ক্যাটেচিন জাতীয় অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এগুলি শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি করে।