ভেগান ডায়েটে বিকেলের স্ন্যাকস (Vegan Snacks) নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে। মনে করা হয় ভালো টেস্টি খাবারের নাকি কোনো অপশনই নেই। আর যদি, ভালো কিছু তৈরি করা হয়, তাহলে তা তৈরি করতে বেশ সময় লেগে যায়। আসলে এগুলো সবটাই মনগড়া কথা। চলুন, এক ঝলকে দেখে নেওয়া যাক, কিছু স্ন্যাকস। যা তৈরি করতে যেমন সময়ও কম লাগে, আবার তেমন খেতেও খুব সুস্বাদু হয়। সব থেকে মজার বিষয় হল, সাধারণ ঘরের জিনিস দিয়েই তৈরি করা যাবে এই সকল স্ন্যাকস। মাত্র ৫ থেকে ১৫ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন, প্রতিদিনের সুস্বাদু স্ন্যাকস। Winter Immunity Booster: শীতে সুস্থ থাকতে আদা-গুড় খান
ক্লাসিক অ্যাভোকাডো টোস্ট (Avocado Toast as Vegan Snacks)
অ্যাভোকাডো টোস্ট ভীষণ নরম এবং অবশ্যই এতে প্রচুর পুষ্টি থাকে। বিকেলের জলখাবারের জন্য অত্যন্ত ভালো এই খাবার। মাত্র ৫-৭ মিনিটেই তৈরি করা যায় এই টোস্ট।
উপকরণ :
- ১–২টা পাকা অ্যাভোকাডো
- ২ পিস পাউরুটি (হোল গ্রেন বা sourdough হলে ভালো)
- নুন, গোলমরিচ
- চাইলে লেবুর রস, লঙ্কা গুঁড়ো, চেরি টমেটোর ব্যবহার করা যেতে পারে
কিভাবে বানাবেন: প্রথমে পাউরুটি ভালো করে সেঁকে নিতে হবে। এরপর অ্যাভোকাডো কেটে ভেতরের অংশ একটা বাটিতে নিয়ে চামচ দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। তাতে সামান্য একটু নুন, গোলমরিচ আর একটু পাতি লেবুর রস দিয়ে আর একবার সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু টোস্টটি। তবে স্বাদ বাড়ানোর জন্য একটু টমেটোর স্লাইস এবং চাট মশলা মেশাতে পারেন। এটা মনে রাখবেন, এই টোস্ট তৈরির সঙ্গে সঙ্গে খাওয়াই ভালো। তাহলে পাউরিটির কড়কড়ে ভাবটা থাকবে। এবং খেতেও বেশি ভালো লাগবে।

ফ্রেশ ছোলা স্যালাড
প্রোটিনের জন্য ছোলার বিকল্প কিন্তু খুব কমই আছে। আর ছোলা দিয়ে কোনো স্যালাড তৈরি করতে সময় লাগে নাম মাত্র। তবে হ্যাঁ প্রতিদিন রাতে শোয়ার আগে বা সকালে ঘুম থেকে উঠে ছোলা ভালো করে ভিজিয়ে রাখতে হবে।
উপকরণ :
- ১ বাটি (৪০০ গ্রাম) সেদ্ধ ছোলা
- ১টা শশা কাটা
- ১–২টা টমেটো কাটা
- আধা লাল পেঁয়াজ কুচি
- ধনেপাতা কুচি
- ১টা লেবুর রস
- লবণ, গোলমরিচ
- সমান্য চাট মশলা
কীভাবে বানাবেন: রাতে ভেজানো ছোলা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অনেকেই আছেন কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস রাখেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার এক বাটি ছোলাতে (সেদ্ধ বা কাঁচা) একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শশা ছোট করে কেটে মিশিয়ে নিতে হবে। স্বাদ আরও বাড়ানোর জন্য একটু ধনে পাতা, টমোটো কুঁচি করেও তাতে যোগ করা যেতে পারে। এরপর তাতে প্রয়োজন মতো নুন এবং চাট মশলা মিশিয়ে তাতে একটু পাতি লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি আপনার বিকেলের ভরপুর প্রোটিনযুক্ত একটি স্ন্যাকস। এটি বানানোর সঙ্গে সঙ্গে না খাওয়াই ভালো। একটু মিনিট দশেক রেখে, তারপর খেলে তাতে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যাবে। তাতে স্বাদও (Vegan Snacks) ভালো হবে।

হামাস আর সবজি স্টিক
হামাস নরম আর খুব স্বাস্থ্যকর খাবার। সবজি দিয়ে খেলে আরও ভালো লাগে।
উপকরণ :
- ১ টি মাঝারি বাটি (৪০০ গ্রাম) ছোলা (অল্প জল রেখে দিতে পারো)
- ২–৩ চামচ তিল বাটা (না থাকলে পিনাট বাটারও চলবে)
- ১–২ কোয়া রসুন
- ১টা লেবুর রস
- লবণ
- জিরের গুঁড়ো
- গাজর, শশা, ক্যাপসিকাম
কীভাবে বানাবেন : প্রথমে ছোলা, তিল বাটা, রসুন, লেবুর রস আর স্বাদমতো লবণ নিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যদি ব্যাটারটা একটু বেশি ঘন মনে হয় তাহলে তাতে সামান্য পরিমাণে জল দেওয়া যেতে পারে। এভাবেই বাডডিতে তৈরি হয়ে যাবে অত্যন্ত পুষ্টিকর হামাস। এবার গাজর, শশা, ক্যপসিকামগুলো একটু সরু সরু করে কেটে নিতে হবে। যেহেতু এখন অধিকাংশ সবজি উৎপাদনে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়, তাই সবসময় একটু গরম জলে একবার ফুটিয়ে নেওয়া ভালো। সামান্য অলিভ ওয়েলে সবজিগুলো একটু নেড়েচেড়ে নিলেই হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু হামাস সবজি স্টিক। সবজি এবং হামাস, একসঙ্গে কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে পেটও যেমন ভরে থাকে, তেমন এর স্বাদে মনটাও ভরে যাবে। আর এই স্ন্যাকসটি বানাতে আপনার সময় লাগবে, খুব বেশি ১৫ থেকে ২০ মিনিট।

কলা- পিনাট বাটার এনার্জি বল
যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি অত্যন্ত একটি ভালো খাবার। মাত্র ৭-১০ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন, এই সুস্বাদু এনার্জি বল।
উপকরণ:
- ২টা পাকা কলা
- ৪–৫ চামচ পিনাট বাটার
- ১ কাপ ওটস
- কটু দারচিনি গুঁড়ো, কিশমিশ বা ভেগান চকলেট
কীভাবে বানাবেন: একটা বাটিতে ভালো করে পাকা দুটি কলা স্ম্যাশ করে নিতে হবে। এরপর তাতে একটু পিনাট বাটার, কিসমিস বা ভেগান চকলেট (Vegan Snacks) মেশাতে হবে। কাঁচা ওটস ডিরেক্ট খাওয়ার থেকে, একটু শুকনো কড়াইতে ভালো করে সেঁকে বা রোস্ট করে খাওয়াই ভালো। রোস্ট করা ওটস ব্লেন্ডারে বালো করে গুড়ো করে ওই কলার মিশ্রণে মিশিয়ে, তারপর সেটি ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। সুস্বাদু এবং মিস্টি এই বলগুলো তৈরি হয়ে গেলে, একটু ফ্রিজে খানিকক্ষণ রাখলেই আপনার ব্যানানা-বাটার এনার্জি বল তৈরি। ওটস থাকার ফলে আপনার পেটও যেমন ভরবে, পাশাপাশি, কলা বা চকলেট এবং পিনাট বাটারের মিষ্টিভাব মুখের স্বাদ বদলে দেবে। এটি খুব ভালো একটি খাবার। বিশেষ করে, বাচ্চাদের জন্য অত্যন্ত ভালো।
ড্রাই মশলা ছোলা
অনেকেই আছেন একটু টক-ঝাল-মিষ্টি খেতে ভালোবাসেন। বা বিকেলের দিকে একটু চিপস খেতে পছন্দ করেন। তাদের জন্য এই খাবার অত্যন্ত ভালো।
উপকরণ:
- ১ বাটি (৪০০ গ্রাম) ভাজা ছোলা
- ১–২ চামচ অলিভ অয়েল
- নুন
- মরিচ গুঁড়ো
- রসুন
- জিরা গুঁড়ো
- আমচুর
কীভাবে বানাবেন: গরম কড়াইতে দু চামচ অলিভ ওয়েল দিয়ে, দু-তিনটে রসুনের কোয়া কুঁচি করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। এরপর তাতে ভাজা ছোলা, স্বাদমতো নুন, একটু মরিচ গুঁড়ো, সামান্য আমচুর দিয়ে ভালো করে নাড়াতে হবে। একদম শুকনো হয়ে এলে নামিয়ে তাতে সামান্য লেবুর রস আর একটু চাট মশলা ছড়িয়ে নিলেই জিভে জল আনা চটপট ছোলা ভাজা তৈরি।

এই সকল খাবার ভেগান হলেও, এর স্বাদ যেমন দুর্দান্ত ঠিক তেমনই এগুোলে পুষ্টিতেও তাকে ভরপুর। খরচ কম । সময়ও কম লাগে। ব্যস্ত বিকেলের জন্য এর থেকে ভালো বিকল্প আর কিই বা হতে পার! তাহলে আর দেরি কেন, আজ থেকেই রোজ একটা করে রেসিপি তৈরি করুন। আর tbsherbtrove.com কে জানান, আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগছে।