ART-055
Pumpkin Leaves: কুমড়ো শাক খেলেই বাড়বে ত্বকের জেল্লা - TBS HerbTrove

Pumpkin Leaves: কুমড়ো শাক খেলেই বাড়বে ত্বকের জেল্লা

শীত-গ্রীষ্ম-বর্ষা বিভিন্ন সময়ে আমাদের সবজির কোনো অভাব তেমন দেখা যায় না। অনেক ধরণের শাক সবজি (Pumpkin Leaves) পাওয়া যায় সারা বছর ধরেই। এদের মধ্যে অন্যতম ও অনেকেরই খুব প্রিয় সবজি হচ্ছে কুমড়ো। কিন্তু সেই কুমড়ো গাছের শাকের যে এতো উপকারিতা সেটা হয়তো কম জনেরই জানা। চলুন আজ জেনে নেওয়া যাক কুমড়ো শাকের উপকারিতা সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। Ginger Mint: পেটের সমস্যা সমাধানে আদা ও পুদিনার 4 রেসিপি

কুমড়ো শাকে রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা। তবে শুধু শাক হিসেবেই নয় এর ফুলেরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কুমড়া শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ,চোখের সমস্যাসহ অনেক বিষয়ে উপকারিতা পাওয়া যায়। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিনও। কী কী উপকারে আসে এই শাক,চলুন জেনে নিই আজ–

দৃষ্টিশক্তি বাড়ায় কুমড়ো শাক (Pumpkin Leaves with Eyesight)

দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে ২ থেকে ৩ বার কুমড়োর শাকের সবজি,স্যুপ বা কুমড়ো পাতার রস খাওয়া যেতে পারে। এছাড়াও চোখের ছানি প্রতিরোধ করতে যথেষ্ট উপকারী এই শাক।

আয়রনের ঘাটতি পূরণ

কুমড়োর শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। যা দেহের আয়রনের ঘাটতি পূরণ করে দেহের রক্তের অভাব হতে দেয় না। নারী ও শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি থেকে রক্তশূন্যতার প্রবণতা বেশি দেখা যায়। তাই এক্ষেত্রে কুমড়ো শাক ভালো উপকারী হতে পারে।

ক্ষত সারাতে কুমড়ো শাক

প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ শাক কুমড়ার পাতা। এটি ক্ষত সারাতে বেশ কার্যকর। তাই যে কোনো আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা দূর করতে কুমড়া শাক খাওয়া যেতে পারে।

হাড় মজবুত ও দৃষ্টিশক্তি বাড়াতে

কুমড়ো শাক দাঁত ও হাড় মজবুত করতে বেশ সহায়ক ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে ২ থেকে ৩ বার কুমড়ো শাকের তরকারি,স্যুপ বা কুমড়ো পাতার রস খেতে পারেন। এছাড়াও চোখের ছানি প্রতিরোধ করতেও ভূমিকা রাখে এই শাক।

ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে (Pumpkin Leaves For Skin Texture)

মিষ্টি কুমড়োয় প্রচুর ভিটামিন-এ এবং ভিটামিন-সি রয়েছে। যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে থাকে। একই সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো রাখে মিষ্টি কুমড়ো।

মায়ের স্বাস্থ্য রক্ষায়

শিশুকে বুকের দুধ খাওয়ানো মায়েদের শরীরে যথেষ্ট প্রোটিন প্রয়োজন হয়। তার জন্য কুমড়োর শাক খুবই উপকারী। কারণ এটি শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে। সেই সঙ্গে ভালো থাকে চুলও। কুমড়ো শাকে প্রচুর ফাইবার থাকায় হজমে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে কুমড়ো শাক

কুমড়ার শাকে প্রচুর প্রোটিন রয়েছে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এছাড়া এই শাক খেলে রক্তের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে।

https://youtube.com/shorts/hWH5I6L3xlw?si=C7Rvi9S68jjs_Spz

Author

  • Subhranil Mahata

    B.Sc (Hons.) and M.Sc in Zoology (Immune-Parasitology) from Visva-Bharati University, Shantiniketan. Independent Researcher with a strong foundation in biological sciences and interdisciplinary subjects. Recipient of the prestigious INSPIRE Scholarship for Higher Education awarded by the Department of Science and Technology, Ministry of Science and Technology, Government of India. Engaged in research-oriented analysis of Indian Economy, Environment & Ecology, Social Justice, and Ethics in governance with academic rigor and integrity.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top