ART-044
Rotavirus Diet: রোটা ভাইরাসে আক্রান্ত বাচ্চাদের কী খাওয়াবেন - TBS HerbTrove

Rotavirus Diet: রোটা ভাইরাসে আক্রান্ত বাচ্চাদের কী খাওয়াবেন

পেট খারাপ থেকে বারবার বমি। জ্বর, ক্রমশ দুর্বল হয়ে যাওয়া। চিকিৎসকেরা বলছেন, এ কোনো সাধারণ ডায়েরিয়া নয়। সংক্রমণের কারণে, রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিশেষ করে, বাচ্চাদের মধ্য়ে এই রোগ ছড়াচ্ছে দ্রুত। বিষয়টি নিয়ে চিন্তিত চিকিৎসকদের একটা বড় অংশ। তবে অনেকেই বলছেন পর্যাপ্ত চিকিৎসার পাশাপাশি, নিয়মিত হালকা খাবার (Rotavirus Diet); বিশেষ করে নিরামিষ খাবার খেলে দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

রোটাভাইরাসের লক্ষণ (Rotavirus Diet and Symptoms)

শিশু বা বাচ্চাদের মধ্যেই মূলত ছড়াচ্ছে রোটাভাইরাস।

  • ডিহাইড্রেশন, ঘন ঘন বমি এবং পেট খারাপ।
  • জ্বর, মাথা ব্যথা
  • ঠোঁট, জিভ শুকিয়ে যাওয়া

এই লক্ষণগুলি থাকার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায়। একইসঙ্গে ইলট্রোলাইট ও বেরিয়ে যায়। ফলে শরীর ক্রমশ ডিহাইড্রেট হয়ে যায়।

রোটাভাইরাসে আক্রান্ত হলে, প্রথম দিন থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো অবস্থাতেই বাড়িতে বা স্থানীয় দোকান থেকে ওষুধ কিনে খেলে সেরে যাবে, এমনটা ভাবার কোনো জায়গা নেই। Fatty Liver: ফ্যাটি লিভারে ভয় নেই, ঘরোয়া উপায়ে সুস্থ হন

রোটাভাইরাসে আক্রান্ত? কী খাবেন দেখুন (Rotavirus Diet)

ডাবের জল: এই সময় ডাবের জল খাওয়া অত্যন্ত ভালো। ডাবের জলে থাকা ইলেক্ট্রোলাইট এবং পটাশিয়াম শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই সময় পেট খারাপ থাকার কারণে, শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়। তাই, ডাবের জল একমাত্র প্রাকৃতিক উপাদান, যা সেই অভাবকে পূরণ করতে পারে।

ORS: শুধু জল না খেয়ে, তার পরিবর্তে ORS খাওয়া খুব বুদ্ধিমানের কাজ। ORS হল এক প্রকার স্যালাইন, যা শরীরে দ্রুত জলের পরিমাণ বাড়িয়ে দেয়। তবে মনে রাখতে হবে, বাজারে কিছু ফ্লেভারযুক্ত ORS পাওয়া যায়। সেগুলো এড়িয়ে যাওয়াই ভালো।

শাকসবজি: একটু সবুজ শাকসবজি ভালো করে ধুয়ে, টা সেদ্ধ করে তাতে সামান্য নুন মিশিয়ে খাওয়া যেতে পারে। এবং অবশ্যই কাঁচা কলা সেদ্ধ করে খেলেও খুব উপকার পাওয়া যায়

তবে বমি ভাব কমে আসলে BRAT Diet ফলো করা যেতে পারে। BRAT অর্থাৎ, Banana বা কলা। Rice অথবা ভাত। Applesauce বা আপালের রস। এবং শেষে Toast Biscuit । এগুলো একটু ডায়েটে ধীরে ধীরে যোগ করে সেগুলোর পরিমাণ একটু একটু করে বাড়ানো যেতে পারে।

রোটাভাইরাসে আক্রান্ত হলে মাথায় রাখুন (Infected with Rotavirus, keep this in Mind)

১. বাচ্চা মায়ের দুধ খেলে কোনোভাবেই তা বন্ধ করা যাবে না।
২. বাচ্চাদের কখনোই একেবারে বেশি খাবার নয়। অল্প অল্প করে বার বার খাওয়াতে হবে। তবে শুধু বাচ্চা নয়, এই সময় বড়দেরও এই নিয়ম ফলো করা উচিত।
৩. ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ, এই রোগ সাংঘাতিক ছোঁয়াচে। তাই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও রান্নার সময় ভালো করে বাসন পরিষ্কার করতে হবে। এবং হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে।

সতর্কতা (Warning, Rotavirus Diet)

আমাদের অর্থাৎ TBS HerbTrove সমস্ত প্রতিবেদনই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই আপনাদের সামনে তুলে ধরে। তবে এই সমস্ত প্রতিবেদন রোগে আক্রান্ত হলে কিংবা তার আগের ধাপে কীভাবে নিজেকে সুস্থ রাখা যায় তার একটা সাধারণ ধারণা দেয় মাত্র। রোটাভাইরাসে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Author

  • Ahanjita Mahata

    প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সামগ্রিক সুস্থতা (হোলিস্টিক ওয়েলনেস)-এর প্রতি গভীর আগ্রহ-সহ দৃঢ় একাডেমিক ভিত্তিসম্পন্ন একজন যোগ্য পুষ্টিবিদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন Midnapore College (Autonomous) থেকে পুষ্টিবিজ্ঞানে বি.এসসি (অনার্স) (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং NSHM Knowledge Campus Durgapur-এর ডিপার্টমেন্ট অব ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন থেকে ডায়েটেটিক্স ও নিউট্রিশনে এম.এসসি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি একজন সার্টিফায়েড ডায়াবেটিস এডুকেটর।

    থেরাপিউটিক নিউট্রিশন, লাইফস্টাইলজনিত রোগ ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক খাদ্য নির্দেশনায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক প্রবন্ধ এবং ব্যবহারিক ওয়েলনেস টিপসের মাধ্যমে তিনি পুষ্টি, ভেষজ স্বাস্থ্য এবং সুষম জীবনযাপনকে সহজভাবে উপস্থাপন করেন, যাতে পাঠকরা স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে চলতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top